স্বপ্ন বোনা কুনোব্যাঙ
- শাহ্ আলম আল মুজাহিদ
ঘরমুখো কুনোব্যাঙ—
ঘরের এক কোণে বসে
অঙ্ক কষে;
হিসেবে নেই তার ভুল।
কুনোব্যাঙ স্বপ্ন বোনে—
অন্ধকার ঘরের এক কোণে
এক মুঠো আলো
জ্বালাবার স্বপ্ন।
কুনোব্যাঙ ভাবে—
আপন মায়ের বল ছাড়া
সংসার অচল।
তাই সে সারাদিন
গুণগুণ গানে, ছন্দ-তানে
গায় মায়ের গুণগান—
গুণানী।
উইপোকা উড়ে যায়
আকাশের দূর অজানায়;
হয়তো সে মরে যায়,
হয়তো সে বেঁচে যায়—
সুখটুকু রয়ে যায়
আপন ঘরের
এক কোণে।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।