সাভারঃ২৪৪১৩া

সাভারঃ২৪৪১৩

- মোঃ আবু তালেব

ভেবেছ এ শোক দ্রুত সেরে যাবে?
হলো না যে তা মানুষ বলে।
সাভার ট্র্যাজেডি: চব্বিশ এপ্রিল-
লাশের মিছিলে লাশ বেড়ে চলে।।

সাভারের বুকে যা ঘটে গেলো-
বাংলার সাথে সারা বিশ্ব
নিথর-নির্বাক-স্তব্ধ হলো!
দেখে, অদেখা সে করুণ দৃশ্য।
স্বপ্ন বোনা শ্রমিকের চোখ
পাথর হলো এক নিমিষে,
স্বপ্নদ্রষ্টা শত শত শ্রমিক
পাড়ি জমালো না ফেরার দেশে।।

ভেবেছ এ শোক দ্রুত সেরে যাবে?
হলো না যে তা মানুষ বলে।
সাভার ট্র্যাজেডি: চব্বিশ এপ্রিল-
লাশের মিছিলে লাশ বেড়ে চলে।।

দেখেছি কত অর্ধ মানব-
হাত নেই কারো কেউ পা ছাড়া!
মৃত্যুর আগেই কবর দেখেছে,
তাই মহাখুশি বেঁচে ফেরা ওঁরা।
দেখছি গর্ভবতীর গর্ভে
নিষ্পাপ শিশু মরে পড়ে আছে;
সাভারের খোলা আকাশে-বাতাসে
মৃত মানুষের গন্ধ ভাসে!!

ভেবেছ এ শোক দ্রুত সেরে যাবে?
হলো না যে তা মানুষ বলে।
সাভার ট্র্যাজেডি: চব্বিশ এপ্রিল-
লাশের মিছিলে লাশ বেড়ে চলে।।

শুনেছি কত করুণ আকুতিঃ
বাঁচাও বাঁচাও চিৎকার ধ্বনি-
শত চেষ্টা ব্যর্থর পর
বের হয় লাশ, আরো দুটো গণি!
বাহিরে দাঁড়ানো মানুষের দল,
নয়নের জল শুকিয়ে ফেলেছে-
খোঁজে প্রিয়জন জীবিত বা মৃত
হদিশ মেলেনি চাপা পড়ে আছে!!

ভেবেছ এ শোক দ্রুত সেরে যাবে?
হলো না যে তা মানুষ বলে।
সাভার ট্র্যাজেডি: চব্বিশ এপ্রিল-
লাশের মিছিলে লাশ বেড়ে চলে।।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।