রক্তরঞ্জিত বালুকায়
- আতাউল হাকিম আরিফ
অনেক দূর থেকে স্পষ্টত দেখতে পাই বাদামী- কালো মিশ্রিত অদ্ভুত আকাশ!
মৃদুস্বরে বৃক্ষ ও পাখিদের কান্নার শব্দটুকুও শোনা যায়!
শুক্লপক্ষ নগরের ছায়াটুকুও আজ ভীষণ অচেনা ঠেকছে,
কথিত রাজপুতদের সোমরস মদিরা পান অতপর;
আঁতুড় ঘরে লেগে থাকা রক্তদাগ মুছে ফেলার অভিসম্পাদে-
জননীর চোখে জল, কবির মৃত্যু, ভারী বুটের শব্দে বিষণ্ন আকাশ
রক্তরঞ্জিত বালুকায় লুণ্ঠিত রমণীর চিহ্ন পড়ে আছে!
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।