তুমি হীনা জান্নাত চাইনা
- কবি মোঃ নিজাম গাজী
তুমি হীনা জান্নাত দিয়ে কি করিবো রব,
তোমায় পেলে আমি ওরে পেয়ে যাবো সব।
আমি ওরে কর্নে শুনি তোমার কলরব,
তুমি হীনা জান্নাত দিয়ে আমি কি করিবো রব?
আমায় তুমি ভালোবেসে যদি নিক্ষেপ করো জাহান্নামে,
সেখানে বসে তাসবিহ পড়বো আমি তোমারই নামে।
বুকে যদি থাকে ওরে তোমার ভালোবাসা,
বলো, বলো আমি কেনো হারাবোগো আশা?
মৃত্যুর সময় বলতে চাই, তুমি ছাড়া আর কেউ নাই
তবে তুমিতো আমায় ভালোবেসে জান্নাতে দিবে ঠাই।
ও আমার রব, তোমায় পেলে আমি পেয়ে যাবো সব,
আমার প্রতি তুমি দিওগো রহমত।
আমি শুধু তোমায় চাই নিঃস্ব করিওনা প্রভু,
জীবন গেলে যাক তবে, ভালোবাসি তবু।
তোমার ভালোবাসায় কোরবান হোক এ জীবন,
এই কোরবানিতে স্বার্থক করিও আমার মরণ।।
//রচনাকালঃ-
০৭/১২/২০২৫ ইং
নিজ বাড়ি,
মোরেলগঞ্জ, বাগেরহাট।।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (2)
Mr. Admin
- 1 month ago
আরো কবিতা চাই হে কবি...
Hafizur Rahman
- 1 month ago
Onek sundor kobita