তবুও আমরা বেঁচে আছিা

তবুও আমরা বেঁচে আছি

- আতাউল হাকিম আরিফ

পাপ ও নরকের ধোঁয়ায় এই শহরে নেমে এসেছে সীমাহীন অন্ধকার! নৈর্ব্যক্তিক উন্মাদনায় সপাটে দাঁড়িয়ে আছে অজস্র রক্তপিণ্ড। শকুন গর্ভদাসদের স্বেচ্ছাচারিতায় বশীভূত জনতার অহরহ স্বপ্ন প্রতিদিন গাঙে ভেসে যায়!

সবুজ অরণ্য, নদী ও জোৎস্না এবং জোনাকিপুঞ্জের স্নিগ্ধ মায়াবী রূপ ক্রমেই হয়ে গেছে এই শহরের প্রয়ঃ প্রনালীযুক্ত দুর্গন্ধময় ড্রেন!

আমাদের ধ্যানমগ্নতা এবং শরীরি গ্রন্থিগুলো কান্দুপট্রি, টানবাজারে উৎপাদিত কতিপয় দেবতার ঐন্দ্রজালিক প্রক্রিয়ায় বিবর্তিত! তবুও আমরা বেঁচে আছি, আমাদের বেঁচে থাকতে হবে।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।