ছোট্ট জানপাখিা

ছোট্ট জানপাখি

- উষসী

আমার ছোট্ট জানপাখিটা
আধো আধো কথার বুলি
এক পা দু পা হেঁটে বেড়ায়
যেন ছোট্ট ফুলের কলি।।

মাম্মা বাব্বা বুলি আওড়ায়
আমার ছোট্ট ছানা
সে ডাকেতে জুড়িয়ে যায়
আমার এই পরানখানা।।

বাবা মায়ের বুকের ধন তুই
আমার আদর পাখি
তাইতো তোকে জাপটে ধরে
বুকে জড়িয়ে রাখি।।

অফিস শেষে তোর চাঁদমাখা মুখ
যখন দেখতে পাই
সারাদিনের ক্লান্তি তখন
কোথায় উবে যায়।।

ইচ্ছে করে সারাটাদিন
তোর সাথে থাকি
হেসে খেলে খুনসুটিতে
তোকে মাতিয়ে রাখি।।

যতক্ষণ অফিসে থাকি
মন পড়ে থাকে তোর কাছে
ছুটির পরে কখন পাবো
তোকে আমার পাশে।।

আমার ছোট্ট প্রাণভোমরা
গুলটু কুটুস পাখি
ইচ্ছে করে সারাটাদিন
তোকে জাপটে ধরে থাকি।।

দোয়া করি ভালো মানুষ হয়ে
বড় হবি তুই
তোর মহৎ কাজের খ্যাতি
যেন আকাশ ছুঁই।।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।