ছাড়পোকাা

ছাড়পোকা

- শাহ্ আলম আল মুজাহিদ

ছাড়পোকা শুধু দেয়ালে নয়,
রক্ত চুষে খায় সংসারভর্তি।
হাসি গিলে খায়, স্বপ্ন চুরি করে,
মুখে মিষ্টি কথা, ভিতরে বিষদাঁত ধারালো তবু জ্যান্ত জারজ স্মৃতি।

অফিসে কিছু, মসজিদের ভেতরে কিছু,
রাজনীতির মিছিলেও লুকিয়ে কত জন।
ধার্মিক সাজে, সাদা-পাঞ্জাবিতে
ভেতরে লালচে দাঁত, মানুষের রক্তে রঙিন তাদের পাঞ্জাবি-মন।

ছাড়পোকা শুধু গায়ে কামড়ায় না,
চেতনায় কামড়ে ধরে, বিবেকে দেয় দাগ।
অন্যায় দেখে চুপ যারা থাকে,
তাদের নীরবতাও একেকটা ছাড়পোকা,
চুষে নেয় সত্য, রেখে যায় ভাগ্যের ওপর ঝুলে থাকা ফাঁসির ফাঁক।

আমরা কতকাল বিছানা বদলেছি,
ঘর ধুয়েছি, ওষুধ মেরেছি, দিয়েছি কত টানাটানি।
তবু সমাজের গায়ে লেগে থাকা এ সব ছাড়পোকা
আজও বেঁচে আছে—
অপরাধীর গায়ে ধোয়া তুলসী পাতা,
বঞ্চিতের চোখে জমাট বাঁধা আনি।

আমি আজ বিছানা নয়, মন পরিষ্কার চাই,
উঠে দাঁড়ানো চাই প্রতিটি কামড়ের বিরুদ্ধে।
যে ছাড়পোকা মিথ্যার আশ্রয়ে বাঁচে,
তার বিরুদ্ধে সত্যের ঘুম ভাঙুক,
প্রতিটি মানুষ হোক প্রতিবাদী, অন্যায়-নামানো স্রোতের দিঘিতে।

বিছানা থেকে ছাড়পোকা তাড়াই ওষুধে,
সমাজ থেকে তাড়াব সাহসে, কলমে আর কণ্ঠের জোরে।
চুপ করে থাকা আর নয়—
প্রতি দংশনে আজ বলব,
“থামো! এবার শেষ —
মানুষের রক্তে আর কোন ছাড়পোকা বাঁচবে না আমার নজরে, ভোরে!”


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।