কেমন যেনা

কেমন যেন

- আবু জাফর মহিউদ্দীন

কেমন যেন, মানব মনে
মিথ্যা প্রলেপ মাখা,
আগের মতো, মানুষ এখন
পাইনা তেমন দেখা।

নিত্য শুনি ,নিত্য দেখি
রয়ে সমাজ ভুলে,
ধর্ম আছে আগের মতোই
ক'জন মানে মূলে।

নীতি কথা,নীতি বাক্য,
আগের মতোই আছে,
মানুষ নামের ,মানুষ কেবল
পশু হয়ে গেছে।

মুরুব্বি আর মুরুব্বি নেই,
পাগল তাদের বলে,
টাকা হলেই, মাদবর সে
চোর হলেও চলে।

নৈতিক হীনে নৈরাজ্য আজ
গেছে সমাজ ভরে,
মুখোশ পরেই ভালো সেজে
চলে যে যার তরে।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।